ব্যবহারের শর্তাবলী (Terms of Service)
সর্বশেষ পরিমার্জন: ১৭ অক্টোবর ২০২৬ | ProAccess এবং Resellar প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ম ও নির্দেশনা
গুরুত্বপূর্ণ আইনি সতর্কতা:
ProAccess থেকে ডিজিটাল পণ্য (কোর্স, টুলস, মেম্বারশিপ) ক্রয় বা রিসেলার হিসেবে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি এই সকল শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।
১. ডিজিটাল পণ্যের ব্যক্তিগত লাইসেন্স
ProAccess থেকে ক্রয়কৃত সকল ডিজিটাল পণ্য (ভিডিও কোর্স রিসোর্স, সফটওয়্যার কি, প্রিমিয়াম অ্যাকাউন্ট) কেবলমাত্র একক ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রযোজ্য:
- পাবলিক শেয়ারিং নিষিদ্ধ: প্রদত্ত এক্সেস লিংক, ক্লাউড ফোল্ডার বা লাইসেন্স কি পাবলিক ফোরাম, টরেন্ট বা সোশাল মিডিয়াতে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- গ্রুপ বাই নিষেধাজ্ঞা: অফিসিয়াল রিসেলার ব্যতীত কোনো সাধারণ ক্রেতা গ্রুপ-বাই বা পাইরেসি সিন্ডিকেটের কাছে এক্সেস হস্তান্তর করতে পারবেন না।
২. অনুমোদিত রিসেলার প্রোগ্রাম নীতি
রিসেলারদের জন্য বিশেষ নিয়মাবলী প্রযোজ্য যা প্ল্যাটফর্মের ব্র্যান্ড মর্যাদা রক্ষার্থে বাধ্যতামূলক:
অনুমোদনের পর রিসেলারকে ইউনিক কোড (যেমন: RS-XXXX) প্রদান করা হয় যা ওয়েবসাইটে ভেরিফাই করা যায়।
রিসেলাররা পাইকারি ৩০% ছাড়ে পণ্য ক্রয় করতে পারবেন এবং নিজ গ্রাহকদের নির্ভরযোগ্য সাপোর্ট প্রদানে বাধ্য থাকবেন।
মিথ্যা প্রতিশ্রুতি, প্রতারণামূলক মূল্য নির্ধারণ বা স্ক্যামিং প্রমাণিত হলে তাৎক্ষণিক রিসেলারশিপ বাতিল ও সিকিউরিটি ব্যালেন্স বাজেয়াপ্ত হবে।
৩. ডিপোজিট ও পেমেন্ট সততা
ম্যানুয়াল পেমেন্ট গেটওয়েতে (bKash, Nagad, Binance) ব্যালেন্স যোগ করার ক্ষেত্রে সঠিক ও নির্ভুল ট্রানজেকশন আইডি প্রদান করতে হবে:
- ভুয়া TrxID নিষেধাজ্ঞা: ভুয়া TrxID বা এডিটেড স্ক্রিনশট সাবমিট করলে সংশ্লিষ্ট টেলিগ্রাম আইডি এবং আইপি স্থায়ীভাবে নিষিদ্ধ (Permanent Ban) করা হবে।
- ব্যালেন্স অপরিবর্তনীয়তা: ওয়ালেটে সফলভাবে জমা হওয়া ব্যালেন্স ক্যাশ-আউট বা সরাসরি রিফান্ডযোগ্য নয়; এটি কেবল ডিজিটাল পণ্য ক্রয়ে ব্যবহার্য।